শিলিগুড়িকে করিডর করে সোনা পাচারের ছক
দি নিউজ লায়ন ; শিলিগুড়িকে করিডর করে সোনা পাচারের ছক। সীমান্ত রক্ষীদের চোখে ধুলো ছিটিয়ে ভিন রাজ্য আসাম হয়ে বিহার ও দিল্লীতে সোনা পাচারের স্থায়ী করিডর হয়ে উঠছে শিলিগুড়ি। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়িতে তেনজিং নোরগে বাস টার্মিনালের সামনে থেকে শনিবার এক যুবককে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকেরা।
আদালত সূত্রে জানা গিয়েছে ওই যুবককে তল্লাশি চালাতেই তার কাছ থেকে মেলে ছয়টি বেআইনি সোনার বিস্কুট। যার মোট ওজন ৯৯৬গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৯৪লক্ষ ৮২হাজার৯৮৮ টাকা। ধৃত যুবকের নাম সঞ্জয় সিদ্ধেশ্বর শর্মা (৩৩)।ধৃতের পরনে থাকা ট্র্যাক স্যুট প্যান্টের তৈরি করা বিশেষ পকেট থেকে মেলে ছয়টি সোনার বিস্কুট।ভারত মায়ানমার সীমান্ত থেকে আসামের গুয়াহাটি হয়ে শিলিগুড়িকে করিডর করে দিল্লিতে পাচারের উদ্দেশ্য ছিল তার। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।
অন্যদিকে আসাম গুয়াহাটি স্টেশন থেকেই এই পাচার চক্রের যুবকের সঙ্গে যুক্ত অপর এক সঙ্গী সঞ্জু রাজু তলানিকে গ্রেপ্তার করে ডিআরআই। তার কাছ থেকে উদ্ধার হয় ১২টি সোনার বিস্কুট। উভয় কাছ থেকে মেলা সোনার মোট ওজন এক কেজি৯৯২গ্রাম।যার আনুমানিক মূল্য ১ কোটি ১ লক্ষ ২৮হাজার। প্রতিটি বারের ওজন ১৬৬টি গ্রাম।

Post a Comment